ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভারতীয় পুরুষ চাই!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 May, 2020, 11:24 PM

ভারতীয় পুরুষ চাই!

ভারতীয় পুরুষ চাই!

মোটা, তাতে কী? প্লাস সাইজ মডেল তিনি।  শরীরের আকার-আয়তন নিয়ে তাঁর কোনও হেলদোল নেই। আমেরিকার প্লাস সাইজের এক মডেল নিজের শারিরীক গঠন নিয়ে নাকি বেশ গর্বিত! চেহারা নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর! নিজের দেশে তিনি ‘প্লাস সাইজ সুন্দরী’ নামেই পরিচিত। মার্কিন মুলুকের সেই সুন্দরীই নাকি বিয়ের জন্য ভারতীয় ছেলে খুঁজছেন। শুনছেন কী ভারতের বিবাহযোগ্য পাত্ররা?

প্লাস সাইজের সেই মার্কিন মডেলের নাম ট্রেসি লোপেজ। ২৫ বছরের এই তরুণী ভারতীয় পুরুষের সঙ্গেই সংসার পাততে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাত্র হিসেবে কেন ভারতীয় ছেলেই পছন্দ তাঁর? ব়্যাম্প মাতানো ট্রেসি লোপেজের কথায়, ভারতীয় পুরুষরা খুব দয়ালু প্রকৃতির হয়। জীবনের যে কোনও কঠিন পরিস্থিতিতে স্ত্রীয়ের পাশে দাঁড়ায়। তাই ভারতীয় পুরুষকে বিয়ে করলে তাঁর জীবনে এবং সেই সংসার যে শান্তি বজায় থাকবে, এমনটাই মনে করেন ট্রেসি। শুধু তাই নয়, ভারতীয় ছেলেরা খুব বিশ্বাসীও হয়।

আমেরিকার বেশ কিছু নামী ব্র্যান্ডের মুখ ট্রেসি লোপেজ। তবে সোশ্যাল মিডিয়াতে তাঁর খুব একটা আনাগোনা নেই! ইনস্টাগ্রামে তিনি ‘ক্যুইন ট্রেসি’ নামেই পরিচিত। তা পেলেন কি কোনও মনের মতো কোনও ভারতীয় পুরুষ? ট্রেসির কথায়, এখনও পর্যন্ত না।  তবে খুব শিগগিরিই সেই সুযোগ পাবেন বলে আশাবাদী তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status