ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
গ্যালারি ছাপিয়ে ছাদে দর্শক, রোমাঞ্চকর লড়াইয়ে পূবাইলের জয়
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 27 September, 2026, 9:40 PM

গ্যালারি ছাপিয়ে ছাদে দর্শক, রোমাঞ্চকর লড়াইয়ে পূবাইলের জয়

গ্যালারি ছাপিয়ে ছাদে দর্শক, রোমাঞ্চকর লড়াইয়ে পূবাইলের জয়

মাঠের লড়াই, দর্শকের উচ্ছ্বাস আর শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা—সব মিলিয়ে জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উদ্বোধনী ম্যাচেই দারুণ উত্তেজনার জন্ম দিয়েছে পূবাইল ও কাশিমপুর অঞ্চল।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে (গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অঞ্চল-০২ (পূবাইল) ও অঞ্চল-০৮ (কাশিমপুর)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে কাশিমপুরকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় পূবাইল অঞ্চল।

ম্যাচ ঘিরে শুরু থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। একপর্যায়ে মাঠে জায়গা না পেয়ে আশপাশের ভবনের ছাদেও দাঁড়িয়ে খেলা উপভোগ করেন অনেকে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

পরে রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।
খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে মাইকে ধারাভাষ্য ও খেলার বিভিন্ন দিক তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান।

প্রথম ম্যাচের জমজমাট লড়াই ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরুতেই প্রাণ ফিরে পেয়েছে অঞ্চলভিত্তিক এই ফুটবল আয়োজন। আয়োজকদের তথ্যমতে, টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠগুলোতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবার কথা জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status