|
ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম সংগঠনটির ওমান,সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আশ্রমের শিশুদের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় নিরামিষ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আশ্রমের পরিবেশকে সবুজ ও সমৃদ্ধ করতে বিতরণ করা হয় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ। রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ শীল ও সাংগঠনিক সম্পাদক শান্তনু বিশ্বাস। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। “মানবসেবাই পরম ধর্ম” এবং “সবুজে ভরে উঠুক আগামী প্রজন্ম”—এই প্রত্যয়কে সামনে রেখে প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিশুদের পুষ্টি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতেই খাদ্যসামগ্রীর সঙ্গে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। এ সময় ভবিষ্যতেও শিশুদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
