|
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাকিবুল হাসান খোকন
|
|
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুরের শ্রীবরদীতে ঘুষের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে ভুক্তভোগী বৃদ্ধ দম্পত্তি ১০ নভেম্বর দুপুরে বালিজুরী এলাকায় তাদের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। শ্রীবরদী থানার এস.আই আব্দুল হাই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ভুক্তভোগী মো: নুরুল হক সংবাদ সম্মেলে জানান, আমার ছেলের বউ মোছা: সুফিয়া বেগম ও আমার ছেলে মো: রফিকুল ইসলামের নামে বালিজুরী মৌজার বিআরএস ০১ খতিয়ানের বিআরএস ৪৩১৪,৩১১৫, ৪৩১৬ নং দাগে ২৪ শতাংশ জমি বিগত ০৪/১২/২০২৪ ইং তারিখে ৪৭৪৩ নং বন্দোবস্ত দলিল মুলে মালিক হয়। উক্ত জমি ০১/০৫/২০২৬ ইং তারিখে বিবাদী বালিজুরী গ্রামের আব্দুস ছামাদের ছেলে মো: সাইফুল ইসলাম মুকুট (৫৫), ও মৃত ফজে উদ্দিনের ছেলে মো: আবেদ আলী (৫০) দখল করে। এঘটনায় আমার ছেলের বউ মোছাঃ সুফিয়া আক্তার তাদের নামে আদালতে মামলা করে। উক্ত মামলা শ্রীবরদী থানার এস.আই আব্দুল হাই তদন্ত করে। আমাদের নামে দলিল, খারিজ, ডিসিআর থাকার পরেও প্রতিবেদন দেওয়ার কথা বলে এস.আই আব্দুল হাই আমার নিকট ৫ হাজার টাকা নেয়। কিন্তু প্রতিবেদন নিয়ে গড়িমসি শুরু করে। প্রতিবেদন না দেওয়ায় আমি পুনরায় এস.আই আব্দুল হাই এর কাছে গেলে তিনি আরো ২০ হাজার টাকা দাবী করে। আমি টাকা দিতে না পারায় তিনি আসামীদের পক্ষে প্রতিবেদন দেন। প্রতিবেদন দেওয়ার পরেও আমাকে ঘুরাঘুরি করায় এস. আই আব্দুল হাই। আমার সন্দেহ হলে আমি আদালতে খবর নিয়ে দেখি তিনি আসামীদের পক্ষে প্রতিবেদন দিয়েছে। আমি এস.আই আব্দুল হাই এর চাহিদামত টাকা না দিতে পারায় তিনি আমার বিপক্ষে প্রতিবেদন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। এ ব্যাপারে শ্রীবরদী থানার এস.আই আব্দুল হাই বলেন, দাগ অনুযায়ী জমির প্রকৃত ম্যাপ নির্ধারণের জন্য ভুমি অফিসকে অবগত করি। ভুমি অফিসের প্রতিবেদন অনুযায়ী তারা যে জায়গার মালিকানা দাবি করছেন সেটা তাদের জায়গা না। তাদের জায়গা সোমেশ্বরী নদীতে বিলীন হয়েছে। ভুমি অফিসের সেই প্রতিবেদন অনুযায়ী আমি আদালতে প্রতিবেদন দিয়েছি। তিনি আরো বলেন, টাকা লেনদেনের বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
