ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 7:41 PM

সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। 

গতকাল সোমবার দুপুরে ললাটি এলাকায় নিহতের লাশ নিয়ে এশিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মানববন্ধনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, নিহতের মা ওয়েদা বেগম, ভাই সুলতান মিয়া, মেয়ে সিনহা আক্তার ও ভাবি শাহানাজ বেগম প্রমুখ। 

জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাঁকে আটকে রাখা হয়। একপর্যায়ে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। ফলে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার রাতে তিনি মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে রবিবার রাতে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল সোমবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি এলাকায় নিহতের লাশ নিয়ে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। 

মানববন্ধন বক্তারা বলেন, ফারুককে চোর আখ্যা দিয়ে অমিত হাসান ও তার মামা আমিনুল ভেন্ডার শত শত মানুষের সামনে পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

​সোনারগাঁও থানার আব্দুল বারিক বলেন, ইতোপূর্বে হামলার ঘটনায় নিহতের মা বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে। হামলার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য সম্পৃক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

তিনি আরো বলেন, লাশ নিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঠিক বিচারের আশ্বাস দিলে লাশ নিয়ে দাফন করা হয়। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status