ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
জাপানে সোনা চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জের ফজর আলী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 5:21 PM

জাপানে সোনা চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জের ফজর আলী গ্রেপ্তার

জাপানে সোনা চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জের ফজর আলী গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে ওই দেশের হুনমা প্রিফেকচার পুলিশ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজর আলীসহ গুনমার ওতা শহরের দুইজন বাসিন্দাকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে। খবরটি ফেসবুক মারফত গতকাল সোমবার দেশে ছড়িয়েছে।

জাপানের সংবাদমাধ্যমে টিবিএসের প্রতিবেদনে গ্রেপ্তার বাংলাদেশীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। অপরজনের নাম কোইচি তানাকা (৬৩)।

পুলিশকে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং আলি ফাজার নিজেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গুনমা পুলিশের বরাতে এফএম গুনমা জানায়, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে জাপানে আনার চেষ্টা করা হয়। প্রায় ১ দশমিক ৮ কেজি ওজনের এসব সামগ্রীর মূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।

পুলিশের সন্দেহ, এর মাধ্যমে শুল্ক ও ভোগকর বাবদ প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। নারিতা বিমানবন্দরে তানাকার পোশাকের পকেটে সামগ্রীগুলো শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা।

টিবিএস জানিয়েছে, দুজন আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এবং গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। জাপানে প্রবেশের আগে ও পরে তাদের ঘন ঘন দেখা হতো বলেও পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

তানাকা বলেন, “কর ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য ছিল না।” অন্যদিকে, আলি ফাজার ওরফে ফজর আলী এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।

ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার আগে তার ভাই এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফজর আলী ওসমান পরিবারের ঘনিষ্ঠদের একজন ছিলেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ফজর আলী। তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলা চালানোর অভিযোগে মামলা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status