ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 2:48 PM

দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’

দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’

চিকিৎসকদের সব চেষ্টা, মা-বাবার দোয়া-কোনো কিছুতেই শেষ রক্ষা হলো না ১০ মাসের মো. আবু বক্করের। বড় ভাই নূর মোহাম্মদ আরাফাতের মতো হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেল সে-ও। রোববার মধ্যরাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মাত্র তিন দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে বাক্‌রুদ্ধ তাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা।

চিকিৎসকেরা জানান, বয়স কম হওয়ায় আবু বক্করের রোগ প্রতিরোধক্ষমতা ছিল কম। তার শরীরে আরও কিছু জটিলতা ছিল। এ কারণে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আবু বক্কর ও আরাফাত চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতির ছেলে। ১০ বছর বয়সী আরাফাত হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল আরাফাত। পরে বমি, সর্দিসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তার প্রচণ্ড শ্বাসকষ্টের পাশাপাশি ফুসফুস ও যকৃতে জটিলতা ছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা করেন চিকিৎসকেরা। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় এক সপ্তাহ আগে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ওই দিন রাতে মোমেনবাগ আবাসিক এলাকাসংলগ্ন একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বড় ছেলের মৃত্যুর পর ছোট ছেলে আবু বক্করের শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন দিন ধরে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা জানান, তীব্র জ্বর ও শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিল সে। জন্মের পর থেকেই ওজনসহ বিভিন্ন শারীরিক সমস্যা ছিল তার। বড় ভাইয়ের মতো আবু বক্করও হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিন দিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই ছেলেকে হারানোর এ শোক মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status