|
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কোনাবাড়ীর জরুন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কাশিমপুর এলাকা থেকে অর্ধশতাধিক শ্রমিক জরুনের দিকে আসেন। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। পথে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুন এলাকায় থাকা স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিকেল ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেন। ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানা ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
