|
চিরিরবন্দরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মোঃ লিটন ইসলাম
|
![]() চিরিরবন্দরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, ফাতেহা তুজ জোহরা। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বক্তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে চিরিরবন্দরে পালিত হয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
