ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
চাকরির ২০-২৫ বছর পার: অনিশ্চয়তার মুখে সাত কলেজের কর্মচারীরা, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি
আলিফা আরা মীম, ইডেন মহিলা কলেজ প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 3:02 PM

চাকরির ২০-২৫ বছর পার: অনিশ্চয়তার মুখে সাত কলেজের কর্মচারীরা, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি

চাকরির ২০-২৫ বছর পার: অনিশ্চয়তার মুখে সাত কলেজের কর্মচারীরা, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি

দুই দশকেরও বেশি সময় ধরে সরকারি সাত কলেজের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেও চাকরির স্থায়িত্ব ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি অনেক কর্মচারীর।  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণীর বেসরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৮০০ থেকে ৯০০ জন এবং তাদের মাসিক সম্মানি ধরা হয় ৮০০০/- থেকে সর্বোচ্চ ১২০০০/- টাকা পর্যন্ত।স্বল্প বেতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। এ অবস্থায় চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্তি ও জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি সাত কলেজের বেসরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত সাত কলেজ বেসরকারি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে নিজেদের দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা, আর্থিক সংকট এবং চাকরির অনিশ্চয়তার কথা তুলে ধরেন তাঁরা।

মানববন্ধনে কর্মচারীরা জানান, তাঁদের অনেকে ২০ থেকে ২৫ বছর ধরে সাত কলেজে দায়িত্ব পালন করছেন। অথচ দীর্ঘ কর্মজীবনের পরও চাকরির স্থায়িত্ব, বেতন-ভাতা এবং অবসরকালীন নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত হয়নি। 

কর্মচারীদের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাঁদের কর্মজীবনের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক কাঠামোয় পরিবর্তন আসায় নিজেদের চাকরির অবস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোয় কর্মরত কর্মচারীদের যথাযথ অন্তর্ভুক্তি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে দীর্ঘদিনের কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তাঁরা।

তাঁরা মনে করেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের ভূমিকাও অপরিহার্য। বছরের পর বছর দায়িত্ব পালন করা এসব কর্মচারীর শ্রম ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাঁদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো গড়ে উঠলেও এর সঙ্গে যুক্ত কর্মচারীদের একটি বড় অংশ সুযোগ-সুবিধার বাইরে থেকে যাবেন।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-
১) সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাঁদের অন্তর্ভুক্তিকরণ করতে হবে, 
৩) রাজস্ব খাতে অন্তর্ভুক্তির আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত  জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।
৪) কর্মরত সাত কলেজের সকল বেসরকারি কর্মচারীদের ছাঁটাই বন্ধ করতে হবে।

কর্মচারীরা বলেন, তাঁদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং দীর্ঘদিনের শ্রমের যথাযথ স্বীকৃতি, আর্থিক নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মসূচি। তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, সাত কলেজকে কেন্দ্র করে নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে শুধু একাডেমিক ও প্রশাসনিক রূপান্তর নয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত জনবলের চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ফলে কর্মচারীদের এই দাবিগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপান্তর প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও মানবিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status