|
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের অনলাইন নিবন্ধন শুরু
মোঃ সাইফ ইসলাম অনিক, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
|
![]() ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের অনলাইন নিবন্ধন শুরু রোববার (০৮ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা এই নিবন্ধনের আওতাভুক্ত থাকবেন। ![]() ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের অনলাইন নিবন্ধন শুরু অনলাইন নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে: প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd/) প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের 'New Student Registration' অপশনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজে সংশ্লিষ্ট সেশন (Session) নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণপূর্বক 'Find My Record'-এ ক্লিক করতে হবে। তথ্যসমূহ সতর্কতার সাথে যাচাই করে সঠিক থাকলে 'New Password' এবং 'Confirm Password' নির্ধারণ করে সাবমিট (Submit) করতে হবে। সাবমিট করার পর শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন (Verification) সম্পন্ন করলেই অনলাইন নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই শিক্ষার্থীদের উল্লিখিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীরা registration@dcu.ac.bd ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের অনলাইন নিবন্ধন শুরু
আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক
