ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
‎কুবি প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 9:35 PM

‎
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আয়োজিত ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
‎
‎শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কে বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস এবং বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেস ক্লাব। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।‎
‎
‎সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, “আপনাদের কাছ থেকে আমরা যে বিষয়টি আশা করি, তা হলো সত্য ও মিথ্যা উদ্‌ঘাটন করা। কোনো সংবাদ প্রকাশের আগে তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতাকে সমাজের দর্পণ ও বিবেক বলা হয়। আপনারা সমাজের নানা অসংগতি তুলে ধরছেন, যাতে সেসবের ভিত্তিতে প্রশাসন সুশাসন নিশ্চিত করার দিকে এগিয়ে যায়। এটাই বাস্তবতা। রাষ্ট্রে কোথাও না কোথাও জবাবদিহির জায়গা থাকতে হবে। আমাদের আহ্বান থাকবে, দ্রুততার সঙ্গে কে আগে সংবাদ প্রকাশ করতে পারল, সেটিকে গুরুত্ব না দিয়ে সংবাদের মান এবং সত্যতা যাচাইকে প্রাধান্য দিন। আপনারা যদি এসব বিষয় বিবেচনা করে সংবাদ প্রকাশ করেন, তাহলে জাতি উপকৃত হবে। আজ প্রেস ক্লাবের এত সুন্দর কর্মশালায় আসতে পেরে আমি খুবই আনন্দিত।”
‎
‎তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, “অনেক সময় সংবাদের শিরোনামের সঙ্গে গল্পের কোনো মিল থাকে না, এটিকে বলা হয় ক্লিকবেট জার্নালিজম। আমি কখনো ক্লিকবেট জার্নালিজমের পক্ষে ছিলাম না, এখনো নই। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। গল্পের ভেতরে যা নেই, শুধু ভিউ পাওয়ার জন্য তা শিরোনামে দেওয়া হয়। দিন শেষে কেউ সাংবাদিকতার কথা বলে না, বলে ভিউয়ের কথা। আমি এই ভিউনির্ভর সাংবাদিকতার পক্ষে নই। সাংবাদিকতার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সাংবাদিকতা একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত হতে হলে ভাষার সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে।
‎
‎তিনি আরও বলেন, “আমরা যে আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তা থেকে সমাজকে রক্ষা করতে হলে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে জানতে হবে। নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না। সাংবাদিক এই সমাজেরই একজন সদস্য, তবে তিনি একজন সমৃদ্ধ ও আলোকিত সদস্য। তাই সাংবাদিকতার জন্য সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো জ্ঞান অর্জন। জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা।”
‎
‎কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, “কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শ্রদ্ধেয় প্রশিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় সাংবাদিক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দুই দিনব্যাপী আয়োজনে সহায়ক প্রতিষ্ঠান কুমিল্লা শহরের স্বনামধন্য কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজকে অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের লেখালেখির মানোন্নয়ন, আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা। এ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে প্রয়োগ করলে আগামীর সাংবাদিকতা আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status