ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 5 November, 2026, 6:51 PM

ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার

ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের নিজ দখলীয় একটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১০১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি (নওগাবশ) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে ফুলবাড়ী থানায় নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতে ছিলেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status