|
জয়ের মঞ্চে ভ্যান্সকে ‘হাবিবি’ বলার কারণ কী?
নতুন সময় ডেস্ক
|
![]() জয়ের মঞ্চে ভ্যান্সকে ‘হাবিবি’ বলার কারণ কী? মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সাইয়েদ জয়ের পর বিজয় উদ্যাপনের মঞ্চে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ বলে সম্বোধন করেন। আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ ‘আমার ভালোবাসা’, ‘প্রিয়’ বা ‘প্রিয়জন’। সাধারণত বন্ধু, পরিবারের সদস্য কিংবা ভালোবাসার মানুষকে স্নেহ প্রকাশ করে এ নামে ডাকা হয়। নির্বাচনি প্রচারের পুরো সময়জুড়েই ভ্যান্সের সঙ্গে এল-সাইয়েদের কথার লড়াই চলেছে। রিপাবলিকান প্রার্থী রজার্সের পক্ষে প্রচারে গিয়ে ভ্যান্স এল-সাইয়েদকে ‘অত্যন্ত দুষ্ট’ বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে মন্তব্য করেন। প্রচারের সময় নিজের নাম ও ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন এল-সাইয়েদ। জয়ের পর সেই বিরোধের প্রসঙ্গ টেনে ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবিবি, কী অদ্ভুত পরিহাস! জানুয়ারিতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তোমার আমাকে শপথ পড়াতে হবে।’ এল-সাইয়েদের এই মন্তব্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভ্যান্সের সঙ্গে তার ব্যক্তিগত বাগবিতণ্ডার বিষয়টিও উঠে আসে। এছাড়া ভ্যান্সের শিক্ষাপ্রতিষ্ঠান ওহাইও স্টেট ইউনিভার্সিটির সঙ্গে এল-সাইয়েদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিশিগানের ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও তোলেন তিনি। দুই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে এল-সাইয়েদ বলেন, ‘তাহলে বুঝতেই পারছেন এর অর্থ কী?’ সূত্র: ফক্স টু ডেট্রয়েট |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
