|
বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম ডিসেম্বর ডেলিভারির ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে নিষ্পত্তি হয়েছে। দিনের কোনও এক সময় তা ১১৮ ডলারেও উঠেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১০৪ ডলার ১২ সেন্ট। নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরানেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা অক্টোবর মাস শেষে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালিতে ট্যাংকারসংক্রান্ত ঘটনা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দিনের মধ্যে সুপারট্যাংকার-সংক্রান্ত চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের অননুমোদিত ঘোষিত পথে চলার সময় মাইনে আঘাত পেয়েছে বলে তারা জানায়। সূত্র: আল জাজিরা |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
