|
জনস্বার্থে রবিবার এক দিনের জন্য শিথিল হচ্ছে সাজেকের পর্যটন সড়ক অবরোধ
ভূবন ত্রিপুরা, সাজেক
|
![]() জনস্বার্থে রবিবার এক দিনের জন্য শিথিল হচ্ছে সাজেকের পর্যটন সড়ক অবরোধ শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন সংগঠন দুটির পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকলেও ১ নভেম্বরের পর থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় অব্যাহত থাকবে। এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্নে পালনের বিষয়টিও বিবেচনায় নিয়েছে সংগঠন দুটি। এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এজন্য সংশ্লিষ্ট বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিনের এ অবরোধে সাজেকের পর্যটন কার্যক্রম, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়ছে। বিশেষ করে পর্যটননির্ভর রিসোর্ট, হোটেল, পরিবহন ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থ ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে চলমান সংকটের স্থায়ী সমাধান হবে এবং সাজেকের পর্যটন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
