ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 31 October, 2026, 11:02 AM

অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার

অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধুযোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরির ঘটনার দুইদিন পর ওই ঘন্টা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লীতে এ চুরির ঘটনা ঘটে। ঘন্টা চুরির পরে ধর্মপল্লী কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেন।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে তারা সেটি দেখতে পাননি। তখনি বুঝতে পারেন সেটি চুরি হয়ে গেছে। ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকার বেশি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে আসি ও মামলা নেই। আমাদের এসপি স্যারসহ অন্যান্য স্যারও পরিদর্শন করেন। আমরা তৎপরতা বৃদ্ধি করেছি যেকারণে চোর চক্র ঘন্টাটি দূরে নিতে পারেনি। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে যায় সেখান থেকে উদ্ধার করি আমরা।

তিনি আরও বলেন, চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হলেও চোরচক্রের কেউ গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

চুরি যাওয়ার পর জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার ঘন্টা উদ্ধারে তাগিদ দিয়েছেন। পরবর্তিতে ধর্মপল্লীর নিরাপত্তার স্বার্থে ধর্মপল্লীর আশ-পাশে বেশ কয়েকটি সিসিক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status