ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল ভাড়াটিয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2026, 11:14 AM

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল ভাড়াটিয়ার

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল ভাড়াটিয়ার

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার একটি কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি নাওজোড় এলাকার ওই ভবনের নিচতলায় কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে একটি কক্ষে ভাড়া থাকতেন।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, তিনতলা ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে সেগুলো পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।

তিনি জানান, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষটির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পরে নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status