ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 8:16 PM

কালীগঞ্জে এসআরবির  সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল  উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি  আটক

কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক

সাতক্ষীরার কালীগঞ্জের উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনকেরেক্স সিরাপ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি হিরোহোন্ডা স্প্লেন্ডার মোটর সাইকেল, ২ টি মোবাইল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭ টার দিকে কালিগঞ্জ  উপজেলার  উজিরপুর বাজারের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এস আর বি খুলনা- ৬ এর সাতক্ষীরা ক্যাম্প  সূত্র জানায়, কালীগঞ্জের তেতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে গোপালগঞ্জ যাবে এক ব্যক্তি। 


এমন খবরে উজিরপুর বাজারে পূর্বে থেকে অবস্থান নেয় এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল। বিভিন্ন গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও তার সঙ্গী নুরুজ্জামান গাজী( ৪২ )নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে মোটর সাইকেল ও পিঠের ব্যাগ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, ব্যাগ সহ ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ও বিক্রেতা নুরুজ্জামান গাজী কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর ক্রেতা মাদক কারবারি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার  সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ।

 মাদক কারবারি নুরুজ্জামান দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী ভারত থেকে নদী পার করে বিভিন্ন প্রকার মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিল।

এস আর বি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবির সদস্যরা নিয়মিত অভিযানের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। 


উক্ত ঘটনা এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে মঙ্গলবার কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। এস আর বি- ৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরো জানান অস্ত্র মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status