|
ডাকারের যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির মোহা: আব্দুল্লাহ-হেল কাফি
যবিপ্রবি প্রতিনিধি
|
![]() ডাকারের যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির মোহা: আব্দুল্লাহ-হেল কাফি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ তাঁর দীর্ঘদিনের ক্রীড়া অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ মনোনয়নে যবিপ্রবি পরিবারে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। দেশের অ্যাথলেটিক্স দলের সঙ্গে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা এবং অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করে মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, “যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান ও সুনাম তুলে ধরতে অনুপ্রাণিত করছে।” উল্লেখ্য, মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে একজন অভিজ্ঞ কোচ হিসেবে পরিচিত। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে যুব অলিম্পিকে বাংলাদেশের তরুণ অ্যাথলেটরা ভালো পারফরম্যান্স প্রদর্শন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর এ আন্তর্জাতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার পাশাপাশি যবিপ্রবির সুনাম আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
