ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের হুপেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 October, 2026, 1:36 PM

বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের হুপেই

বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের হুপেই

চীনের হুপেই প্রদেশের শিক্ষা বিভাগের সঙ্গে বাংলাদেশের শিক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রাদেশিক রাজধানী উহানে এ বৈঠকে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক। প্রতিনিধিদলে আরও ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক।

অন্যদিকে, হুপেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক দুয়ান শুহুই বৈঠকে নেতৃত্ব দেন। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। এ সময় হুপেইয়ের মৌলিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরেন তিনি।

দুয়ান শুহুই জানান, বর্তমানে হুপেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মীদের স্বাগত জানাতে আগ্রহী হুপেই। এ ছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে আব্দুল খালেক বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলো তুলে ধরেন। দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা সহজ করা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং হুপেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় হুপেই প্রদেশের প্রতিনিধি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আব্দুল খালেক।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও হুপেইয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার কার্যকর উপায় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও উদ্যোগ জোরদার করার বিষয়েও তারা একমত হন।

বৈঠকে হুপেই প্রাদেশিক শিক্ষা বিভাগের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় বিভাগের প্রতিনিধি ওয়াং লিয়াং, ফরেন এক্সচেঞ্জ সার্ভিস সেন্টারের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি শুয়েজিয়া উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status