ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
সাজিদ হাসান সোহাগ
প্রকাশ: Thursday, 29 October, 2026, 8:51 PM

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়ায় দামুড়হুদা ওদুদ শাহা কলেজের অদুরে সনি ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে তার বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। পরে উপজেলার দর্শনায দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটির স্থাপনাও ভেঙে ফেলা হয়।অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। 

এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status