ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক তিনঘণ্টা অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 October, 2026, 8:54 PM

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক তিনঘণ্টা অবরোধ

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক তিনঘণ্টা অবরোধ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর মাদরাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৯অক্টোবর২০২৬) দুপুরে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সামনে সিএনজি পাম্পসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জাবির ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মাদরাসা ছুটির পর সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভে নামেন মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ব্যস্ততম এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মাদরাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু বারবার দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

মাদরাসার ছাত্র সংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছুটা এগোলেও বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা চলছে। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পৌঁনে তিনটা থেকে সোয়া ৫টা অবদি অবরোধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করে প্রায় তিনঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status