ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 5 November, 2026, 6:53 PM

সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইনে সাইবার বুলিং, শোষণ, নির্যাতন এবং মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু ও যুবকদের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নির্ধারণে সাতক্ষীরায় এক অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
"Speak up! Empowering CSOs to protect children and youth" প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশুরা যেমন প্রযুক্তির সুফল পাচ্ছে, তেমনি ইন্টারনেটের অপব্যবহারের কারণে সাইবার বুলিং ও নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে লোকলজ্জা বা সচেতনতার অভাবে এই বিষয়গুলো আড়ালে থেকে যাচ্ছে, যা যুবসমাজের মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা, পারিবারিক নজরদারি এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর (CSO) সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। একই সাথে ভুক্তভোগী শিশু ও যুবকদের আইনি ও মানসিক সহায়তা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সিএসও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status