ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
‎রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 5 November, 2026, 6:00 PM

বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসন পরিচালিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলা এডমিনিস্ট্রেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে বই, অভিনন্দনপত্র ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়।
‎
‎উপজেলা এডমিনিস্ট্রেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
‎
‎এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত।
‎
‎বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশেও সচেতন হতে হবে। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
‎
‎এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাবের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান, অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
‎
‎আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে বই, অভিনন্দনপত্র ও ক্রেস্ট তুলে দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status