|
ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
নতুন সময় ডেস্ক
|
![]() ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক ডেলিভারি পার্টনারদের প্রতিদিনের কাজের ধরণ ও প্রয়োজন বিবেচনায় এ প্যাকেজগুলো তৈরি করা হয়েছে। এর ফলে কাজের সময় প্রয়োজনীয় যোগাযোগ করা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। এ ছাড়া, ফুডপ্যান্ডার নেটওয়ার্ক অবকাঠামো আরও শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নেটওয়ার্ক আপটাইম বাড়বে। চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফয়জুল করিম, করপোরেট গ্রুপ ম্যানেজার ফয়সাল আলীম এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তানজিয়া হক নির্ঝর। ফুডপ্যান্ডার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান ও ডিরেক্টর অব ফাইন্যান্স তানভীর রশীদ। এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, দ্রুতগতির ডেলিভারি কার্যক্রমে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের হাজারো রাইডারের বিশেষ প্যাকেজ দিচ্ছি আমরা। পাশাপাশি স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ ফুডপ্যান্ডার নিরবচ্ছিন কার্যক্রম নিশ্চিত করবে। ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান বলেন, আমাদের ডেলিভারি পার্টনাররা প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করে গ্রাহকদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দেন। এ জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক তাই তাঁদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্বের ফলে তাঁরা নিজেদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ মোবাইল প্যাকেজ পাবেন। একই সঙ্গে আমাদের লজিস্টিকস নেটওয়ার্কও আরও নির্ভরযোগ্য হবে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের গিগ অর্থনীতির সাথে যুক্ত কর্মীদের ডিজিটাল সংযোগের আওতায় আনা এবং তাঁদের কাজে সহায়তা করাই লক্ষ্য প্রতিষ্ঠান দুটির। বাংলালিংকের নির্ভরযোগ্য সংযোগসেবা ও ফুডপ্যান্ডার দেশজুড়ে বিস্তৃত কার্যক্রম একসঙ্গে ডেলিভারি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
