ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
৭ নভেম্বর থেকে বিমানের দাম্মাম ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 7:41 PM

৭ নভেম্বর থেকে বিমানের দাম্মাম ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগিত

৭ নভেম্বর থেকে বিমানের দাম্মাম ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীচাহিদা বিবেচনা করে দেশটিতে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় শুরু হতে যাচ্ছে।

তবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বিক পারিপার্শ্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।

তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে কেবল দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, বর্তমানে রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করছেন। এর ফলে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে পর্যাপ্ত যাত্রীচাহিদা না থাকায় এই রুটের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
 
ফ্লাইটের টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status