|
কর্মব্যস্ত পেশাজীবীদের নিয়ে শুরু হচ্ছে এফপিএল-৫
নতুন সময় ডেস্ক
|
![]() কর্মব্যস্ত পেশাজীবীদের নিয়ে শুরু হচ্ছে এফপিএল-৫ এই ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে Fanatic Sports Club। ক্লাবটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে FPL-5 (FPL Season 5), যা সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ আয়োজন। সম্প্রতি ৩০০ ফিটের রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় FPL-5-এর জমজমাট প্লেয়ার অকশন। এই আয়োজনে helio মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে এবং Elaham Enterprise, Edison Logistics, Edison Power এবং Ideatech কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। অকশনে চার দলের চারজন ওনারের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আগামী ২১ নভেম্বর থেকে আশিয়ান সিটি মাঠে শুরু হতে যাচ্ছে FPL-5-এর মূল আসর। Fanatic Sports Club-এর এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং কর্মব্যস্ত জীবনের মাঝে একসঙ্গে সময় কাটানো, বন্ধুত্বকে আরও দৃঢ় করা, দলগত চেতনা বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি নিজেদের ভালোবাসাকে উদযাপন করার এক অনন্য উপলক্ষ। কারণ, দিনশেষে তারা শুধু সহকর্মী নন—তারা একেকজন সতীর্থ, একেকজন টিমমেট এবং একই আবেগে বাঁধা এক পরিবার। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
