ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
চার বছর পূর্তিতে টুরাগ অ্যাক্টিভের সব পণ্যে ৪০% ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2026, 3:34 PM

চার বছর পূর্তিতে টুরাগ অ্যাক্টিভের সব পণ্যে ৪০% ছাড়

চার বছর পূর্তিতে টুরাগ অ্যাক্টিভের সব পণ্যে ৪০% ছাড়

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব পণ্যে ৪০% ছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাথলেজার ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ। ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশেষ ‘বার্থডে উইক সেল’ চলাকালে ব্র্যান্ডটির পাঁচটি আউটলেট ও ওয়েবসাইট থেকে এই সুবিধা পাবেন ক্রেতারা।

দেশের অ্যাক্টিভওয়্যার শিল্পের পথিকৃৎ হিসেবে টুরাগ অ্যাক্টিভ গত চার বছর ধরে খেলাধুলা ও শরীরচর্চার পোশাককে দৈনন্দিন জীবনধারার সঙ্গে যুক্ত করতে কাজ করছে। ব্র্যান্ডটির RUN, TRAIN ও MOVE ক্যাটাগরিতে রয়েছে শরীরচর্চা, খেলাধুলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের উপযোগী বিভিন্ন ধরনের পোশাক। আরাম, কার্যকারিতা ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে অ্যাক্টিভওয়্যারকে দেশের মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ করে তোলাই টুরাগ অ্যাক্টিভের লক্ষ্য।

উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল টুরাগ অ্যাক্টিভকে শুধু একটি পোশাকের ব্র্যান্ড হিসেবে নয়, বরং সক্রিয় জীবনধারাকে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম হিসেবে গড়ে তোলা। গত চার বছরে গ্রাহকদের আস্থা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাঁদের সঙ্গে সেই পথচলার আনন্দ ভাগ করে নেওয়ার একটি সুযোগ। আগামী দিনে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি খেলাধুলা, সুস্থতা ও সক্রিয় জীবনযাপনকে উৎসাহিত করে এমন উদ্যোগে আমাদের সম্পৃক্ততা আরও জোরদার করতে চাই।”

২০২২ সালের ১১ নভেম্বর উর্মি গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে টুরাগ অ্যাক্টিভ। শুরুতে অনলাইনভিত্তিক কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তী সময়ে ব্র্যান্ডটি রিটেইল কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেয়। সম্প্রতি রাজধানীর আদাবর রিং রোডে পঞ্চম আউটলেট চালু করেছে টুরাগ অ্যাক্টিভ।

এর আগে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে ব্র্যান্ডটির আউটলেট চালু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই ছাড় চলবে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ক্রেতারা টুরাগ অ্যাক্টিভের সব আউটলেটের পাশাপাশি www.turaag.com ওয়েবসাইট থেকেও ৪০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status