ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও মালামালসহ ০১ জন আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 9 November, 2026, 5:15 PM

কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও মালামালসহ ০১ জন আটক

কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও মালামালসহ ০১ জন আটক

কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামালসহ ০১ জনকে আটক করেছে বিজিবি।

‎আজ সোমবার (০৯ অক্টোবর) জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লক্ষ ১০ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ও বিভিন্ন চোরাচালান মামলায়সহ ০১ জনকে আটক করেছে ।
‎
‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে মাদক, চোরাচালান ও সকল ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাকারবারীদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
‎
কুড়িগ্রাম ২২ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মাহবুব -উল -হক জানান সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status