|
যশোরের পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার আটক দুই
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার আটক দুই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে শার্শা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ, যিনি বর্তমানে শার্শার নাভারণের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাস করেন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম। যশোর কোতোয়ালী থানার এসআই আল মামুন জানান, রোববার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আটক দুজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালীথানায় মোট নয়টি মামলা রয়েছে।ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সময় ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।ঘটনার পর থেকেই চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় নাভারণ থেকে দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
