ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
জাইস ক্যামেরা ও নতুন ডিজাইনে ভিভো ভি৮০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 November, 2026, 6:42 PM

জাইস ক্যামেরা ও নতুন ডিজাইনে ভিভো ভি৮০

জাইস ক্যামেরা ও নতুন ডিজাইনে ভিভো ভি৮০

বাংলাদেশে ৯ নভেম্বর লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, নতুন প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি ও স্টাইলের এক অনন্য অভিজ্ঞতা।

পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলে। ফলে প্রফেশনাল পোর্ট্রেট, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন কিংবা বিজনেস ট্রাভেলের মুহূর্তগুলোতে পাওয়া যাবে আরও আকর্ষণীয় ছবি।

সৃজনশীলতা ফুটিয়ে তুলতে এতে থাকছে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ফিচার, যা ছবিতে যোগ করবে ভিন্নধর্মী লাইটিং ইফেক্ট। পাশাপাশি, সামনে ও পেছনের ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা প্রতিটি মুহূর্তকে আরও স্পষ্ট ও মসৃণভাবে ক্যাপচার করতে সহায়তা করবে।

ক্যারিয়ারের ব্যস্ততায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে ভিভো ভি৮০-তে রয়েছে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। পাশাপাশি, নতুন অরিজিনওএস ৭ দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ আই প্রটেকশন ডিসপ্লে কাজের পাশাপাশি বিনোদনেও দেবে স্পষ্ট ও মসৃণ ভিউইং অভিজ্ঞতা।

নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলা মানুষদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে মানানসই করে ভিভো ভি৮০-এর ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম একে দিয়েছে অনন্য ও প্রিমিয়াম লুক। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে, তিনটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

বাংলাদেশে ভিভো ভি৮০-এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে। গ্রাহকরা দেশের ভিভো অথরাইজড চ্যানেলগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন। পাশাপাশি, স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধাও উপভোগ করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status