ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে থাকার প্রচার, সাভার থেকে গ্রেপ্তার বাগমারার ওয়াজকুরুনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 September, 2026, 5:13 PM

সৌদি আরবে থাকার প্রচার, সাভার থেকে গ্রেপ্তার বাগমারার ওয়াজকুরুনি

সৌদি আরবে থাকার প্রচার, সাভার থেকে গ্রেপ্তার বাগমারার ওয়াজকুরুনি

রাজশাহীর বাগমারায় প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের সাতটি ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াজকুরুনিকে (৫৫) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে পলাতক থাকা ওই আসামি সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ওয়াজকুরুনি বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে চারটি সিআর মামলায় সাজা এবং তিনটি সিআর মামলাসহ মোট সাতটি ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওয়াজকুরুনি পলাতক ছিলেন। এ সময় স্থানীয়দের মধ্যে ধারণা ছিল, তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, তিনি সৌদি আরবে নয়, ঢাকার সাভার এলাকায় অবস্থান করছেন।

পরে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা থানার এসআই শিহাবের নেতৃত্বে পুলিশের একটি দল সাভার থানার রাজাসন এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই রফিক, এসআই জাহেদ ও এএসআই কামালসহ পুলিশের সদস্যরা অংশ নেন। সেখান থেকেই ওয়াজকুরুনিকে গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম  জানান, গ্রেপ্তার ওয়াজকুরুনির বিরুদ্ধে থাকা ওয়ারেন্টগুলো দীর্ঘদিনের। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status