|
ইফতার পার্টিতে হাজির বিজয় থালাপতি, পড়েছেন নামাজও!
নতুন সময় ডেস্ক
|
![]() ইফতার পার্টিতে হাজির বিজয় থালাপতি, পড়েছেন নামাজও! ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলট গঠনের ঘোষণা দিয়ে তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন। এদিকে, চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ। শুক্রবার (৭ মার্চ) থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
