|
গভীর রাতে অগ্নিসংযোগে সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() গভীর রাতে অগ্নিসংযোগে সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত শনিবার (১৬ মে) রাতে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই থেকে তিন দিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার রাতে বিন্নাফৈর বাজারের লোকজন কার্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কার্যালয়ের ভেতরে টাঙানো বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদারের ছবিসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতীকী ম্যুরাল আগুনে পুড়ে গেছে। ![]() গভীর রাতে অগ্নিসংযোগে সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, “দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।” সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
