ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও মাছ অবমুক্ত
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Sunday, 16 August, 2026, 9:45 PM

বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও মাছ অবমুক্ত

বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও মাছ অবমুক্ত

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সফল ও উদ্যোক্তা মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status