|
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত, আলফাডাঙ্গা, ফরিদপুর-এ দায়েরকৃত দেওয়ানি ৯৪/২৬ নম্বর মামলায় গত ১২ আগস্ট ২০২৬ তারিখে এই আদেশ প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত গত ৪ আগস্ট ২০২৬ তারিখে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন বিদ্যালয়ের পক্ষে এডভোকেট মো: রিয়াজ উদ্দীন। উক্ত মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব এটিএম জুলফিকারসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১ থেকে ৬ নম্বর বিবাদীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে কেন উক্ত নির্বাচন বাতিল, রদ ও রহিত করা হবে না—তা লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলার মূল দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করে কমিটির সব কার্যক্রম স্থগিত বা স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের এই আদেশের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উক্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
