ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 15 August, 2026, 5:02 PM

গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন

গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন

গাজীপুরে হাম রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট ২ হাজার ২৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮৭ জন। এ সময়ে হাম আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আটজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন আটজন। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু রোগীর সংখ্যাই তুলনামূলক বেশি। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং জ্বর, শরীরে র‍্যাশসহ হামজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status