ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
যশোরে চিহ্নিত মাদক কারবারী জলিল ৩ সহযোগীসহ আটক ইয়াবা উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 15 August, 2026, 2:41 PM

যশোরে চিহ্নিত মাদক কারবারী জলিল ৩ সহযোগীসহ আটক ইয়াবা উদ্ধার

যশোরে চিহ্নিত মাদক কারবারী জলিল ৩ সহযোগীসহ আটক ইয়াবা উদ্ধার

যশোর শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক সফল অভিযানের অংশ হিসেবে এবার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শুক্রবার রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে একটি  টিম জানতে পারে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশজানায়,আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status