ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 August, 2026, 3:57 PM

নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চার নেতা। তারা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রিজভী দীর্ঘ দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। আর বাকি তিন নেতা দলের চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি আশা করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status