ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 13 August, 2026, 4:29 PM

বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শান্তি সম্প্রীতি উন্নয়ন এই প্রতিপাদ্যে বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর আয়োজনে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক সাধারণ মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা  হয়। 

এসময় (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি, জোনের মেডিকেল অফিসার মেজর ডা. অমিত কুমার শাহা সহ জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জোন কমান্ডার বলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন সিমান্তে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status