ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
যশোরে যুবলীগের নেতা দাঁতাল বাবুর সহযোগীসহ আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 13 August, 2026, 4:28 PM

যশোরে যুবলীগের নেতা দাঁতাল বাবুর সহযোগীসহ আটক

যশোরে যুবলীগের নেতা দাঁতাল বাবুর সহযোগীসহ আটক

যশোরে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহরের শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু  (৪৬)। একই অভিযানে তাঁর সহযোগী রতনকেও (৪৫) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক রাত ১টার দিকে যশোর কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) হাদিউজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখা ও যৌথ বাহিনীর ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আরবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। 

তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। অপর আটক আসামি রতন পুরাতন কসবা কাজী পাড়া (কাঁঠালতলা) এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।ডিবি পুলিশের এসআই মো. হাদিজ্জামান জানান, শহরজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁদের আটক করে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status