ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
‘ভালো-মন্দ খেয়ে নিও’, দুই বাড়িতে কাফন পাঠিয়ে হুমকি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 9:45 PM

‘ভালো-মন্দ খেয়ে নিও’, দুই বাড়িতে কাফন পাঠিয়ে হুমকি

‘ভালো-মন্দ খেয়ে নিও’, দুই বাড়িতে কাফন পাঠিয়ে হুমকি

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও কাগজে লেখা চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়।

সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
 
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।

অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না।’

এ ঘটনায় মনি ডাক্তার দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। কে বা কারা এসব সামগ্রী রেখে গেছে, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status