ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 12:37 PM

কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সমন্বয় ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাক স্থানীয় বিএনপির রাজনৈতিক কার্যক্রম- এই লক্ষ্যকে সানে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। 

গতকাল ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলার বাবু উল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলগাছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুর রহমান শাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব জনাব সোহেল হোসনাইন কায়েকোবাদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম-২ ও
সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বিএনপি। সিনিয়র নেতা আলহাজ্ব মোঃ উমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আবু মুসা দুলু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, জেলা যুবদল নেতা আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও স্থানীয় রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভার শেষ পর্যায়ে আসন্ন বেলগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status