ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 11:00 AM

কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা বাসস্টেশনসংলগ্ন কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status