|
কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
শহীদুল ইসলাম শরীফ
|
![]() কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া আজ শনিবার (১৫ আগস্ট, ২০২৬) বাদ জোহর কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "এ দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার আজীবন অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর বিদেহী আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের এক অনন্ত অনুপ্রেরণা হয়ে।" তিনি আরও বলেন, "মরহুমা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে এ দেশের আপামর জনতা ও বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তার রেখে যাওয়া শিক্ষাই হবে আমাদের আগামীর মূল দিকনির্দেশনা।" দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
