|
দীঘিনালায় সাজা পরোয়ানাভুক্ত আসামি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় সাজা পরোয়ানাভুক্ত আসামি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেপ্তার ব্যক্তির নাম সুব্রত ত্রিপুরা (৪৩)। তিনি চাপ্পাপাড়া এলাকার ধনীপূর্ণ ত্রিপুরার ছেলে এবং ৩১ নম্বর বোয়ালখালী মৌজার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আদালতের সাজা পরোয়ানা কার্যকরের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তার নিজ বসতবাড়ি থেকে সুব্রত ত্রিপুরাকে আটক করা হয়। পুলিশ জানায়, এসটি-১০৫/২২ ও সিআর-৩০৩/২২ মামলায় Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় আদালতের সাজা পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে সুব্রত ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
