|
চা বাগানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তানভীর চৌধুরী, মৌলভীবাজার
|
![]() চা বাগানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিহত ব্যক্তিরা হলেন মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাঁদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছে তাঁদের মরদেহ ঝুলতে দেখেন বাগান পাহাদার স্বপন রাজভর। তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, মাসখানেক আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী আইনগতভাবে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তবে তাঁদের দুজনেরই আগের সংসার ও সন্তান রয়েছে। বিনতার আগে বিবাহবিচ্ছেদ হলেও মঙ্গল প্রথম স্ত্রীসহ বসবাস করছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁদের পরিবারে তীব্র কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী যুবক নিহত
