|
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র্যালিটি বের করা হয়। র্যালিটি দীঘিনালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এ সময় এসআই রাজিব শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, পুলিশের সদস্য, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইউএনও তানজিল পারভেজ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসন ও পুলিশের পাশাপাশি সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সেবন, সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত দীঘিনালা গড়তে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। আয়োজকেরা জানান, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
