ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মাল্টিপ্ল্যানে নতুন সময়সূচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 5:02 PM

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মাল্টিপ্ল্যানে নতুন সময়সূচি

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মাল্টিপ্ল্যানে নতুন সময়সূচি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাজধানীর বহুল পরিচিত কম্পিউটার মার্কেট ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান)-এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে।

মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। রাত ৮টায় মার্কেটের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর রাত সাড়ে ৮টার মধ্যে মার্কেটের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতাকে মার্কেট ত্যাগ করতে হবে।

রোববার (১৬ আগস্ট) ইসিএস কম্পিউটার সিটির মেম্বার সেক্রেটারি মো. নজরুল ইসলাম হাজারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সময়সূচির পাশাপাশি মার্কেটের পূর্বের অন্যান্য নিয়মও বহাল থাকবে। বিশেষ করে দোকান বন্ধের সময় প্রতিটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মেইন সুইচ ও ইউপিএস বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

মার্কেট কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। এ কারণে মার্কেটের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ক্রেতাদের নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status